বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ডিজনির ভাগ্য বদলে দিয়েছে এই দুই সিনেমা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

বিশ্ব চলচ্চিত্রের বাজারে ফের নিজেদের আধিপত্যের পথে ওয়াল্ট ডিজনি স্টুডিওস। করোনা মহামারির ধাক্কা সামলে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটি; যার নেপথ্যে রয়েছে দুটি ব্লকবাস্টার সিনেমা।

২০২৫ সালটি ডিজনির জন্য সাফল্যের বছর। এ বছরে যেসব সিনেমা নির্মাণ করেছে ডিজনি স্টুডিওস, তার প্রায় সবগুলোই ব্যাপক আয় করেছে। মাত্র কয়েকটি সিনেমা দিয়েই ৬ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে ডিজনি; গত বুধবার (২৪ ডিসেম্বর) এই বিশাল অংকের আয় পূরণ হয়।

২০২৪ সালে ৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল ডিজনি। তবে চলতি বছরে ডিজনির এই সাফল্যের মাত্রা আরও খানিক এগিয়ে গেল। এর মধ্যে সবচেয়ে বড় অবদান রেখেছে গত নভেম্বরে মুক্তি পাওয়া সিনেমা ‘জুটোপিয়া টু’। সিনেমাটি এখন পর্যন্ত ১.৩ বিলিয়ন ডলার আয় করেছে এবং এখনও প্রেক্ষাগৃহে চলছে।

এছাড়াও গত মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘লিলো অ্যান্ড স্টিচ’ সিনেমাটিও এর অবদান রেখেছে। এই সিনেমাটি বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের কিছুটা বেশি সংগ্রহ করেছে।

এখানেই শেষ নয়, সদ্য মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-ও রয়েছে এই অবদানের স্বার্থে। জেমস ক্যামেরনের এই সিনেমাটি মুক্তির মাত্র এক সপ্তাহেই ৪৫০ মিলিয়ন ডলার আয় করে ডিজনিকে বেশ খানিকটা এগিয়ে নিয়েছে অল্প সময়েই।

উল্লেখ্য, ২০১৫ সালের পর ডিজনি ছাড়া অন্য কোনো স্টুডিও এখন পর্যন্ত এক বছরে ৬ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়তে পারেনি। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা চার বছর একাধিপত্যের মাঝে থাকলেও মহামারির কারণে ডিজনির আয়ে ভাটা পড়েছিল। তবে বিদায় হতে যাওয়া এই বছরেই প্রতিষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ২.৩ বিলিয়ন এবং আন্তর্জাতিক বাজারে ৩.৬৫ বিলিয়ন ডলার আয় করেছে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com