মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির স্বর্ণের দামে বড় লাফ, ভাঙল সব রেকর্ড নির্বাচনে যেন আর ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের এলপিজি আমদানির চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার প্রস্তাব আইসিসির সিলেট থেকে শুরু, আরও যেসব জেলায় যাবেন তারেক রহমান গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আশিয়ান সিটি রাজধানীতে ৪ দিনব্যাপী রিহ্যাব মেলা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

রাজধানীর প্রাণকেন্দ্রে এক হাজার একর জমিতে গড়ে উঠছে আধুনিক আবাসন প্রকল্প ‘আশিয়ান সিটি । দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান গ্রুপ এই প্রকল্প বাস্তবায়ন করছে দক্ষিণখানের কাওলায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে হাজী ক্যাম্পসংলগ্ন এলাকায়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডজুড়ে বিস্তৃত এই প্রকল্পে এখনই বাড়ি নির্মাণের উপযোগী তিন, পাঁচ ও দশ কাঠার প্লট পাওয়া যাচ্ছে। পাশাপাশি শিক্ষা অবকাঠামো নিশ্চিতে প্রকল্প এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়েছে।

আশিয়ান গ্রুপ জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ প্রকল্পটি শেষ হবে। জমির দাম আকাশচুম্বী হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য নিজের বাড়ির স্বপ্ন পূরণ কঠিন হয়ে পড়েছে। সেই বাস্তবতায় ‘আশিয়ান সিটি’ প্রকল্প সকল শ্রেণি-পেশার মানুষের সাধ ও সাধ্যের মধ্যে পরিকল্পিত আবাসন গড়ে তোলার সুযোগ তৈরি করছে।

আশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, “ আমরা চাইছি এমন একটি আবাসিক প্রকল্প তৈরি করতে, যেখানে সাধ ও সাধ্যের মধ্যে সবাই নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন। ‘আশিয়ান সিটি’ সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে।”

মেলা উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বুকিং দিলেই গোল্ড কয়েন, ডাউন পেমেন্ট পরিশোধ সাপেক্ষে  আইফোন, ম্যাক ল্যাপটপ ও ফোর কে স্মাট টিভি। 

এছাড়াও এককালীন পেমেন্ট পরিশোধ সাপেক্ষে  ব্রান্ড নিউ গাড়ী, রয়েল এনফিল্ড মোটরবাইক ও ডায়মন্ড হার।  এ  অফার মেলা চলাকালীন থেকে আগামি ৩১ ডিসেম্বর ২০০৫ ইং পযন্ত চলবে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com