সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুর ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন— মুন্না ওরফে রগ কাটা মুন্না (৩২), মো. আল আমিন (৩০) এবং মো. আলাল (২০)।

ওসি সফিকুর ইসলাম জানান, বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) এস. এম. এনামুল হকের নেতৃত্বে একটি চৌকস দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রামদা, একটি সুইচ গিয়ার চাকু ও একটি কেচি উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত মুন্না ওরফে রগ কাটা মুন্নার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com