ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্য বিমানের এ-১ আসন নির্ধারণ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি সমর্থকদের নজর এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-২০২’ ফ্লাইটের ওপর। বিশেষ নিরাপত্তার চাদরে ঢাকা এই ফ্লাইটের সামনের সারির ‘এ১’ (A1) নম্বর আসনটি নির্ধারিত হয়েছে তার জন্য। বুধবার(২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে বিমানটি।  

লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই শুরু হয়েছে বিশেষ অপারেশনাল সমন্বয়। তারেক রহমানের সঙ্গে এই সফরে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। 

বিমানটির রুট অনুযায়ী, এটি প্রথমে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে মাত্র এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে চূড়ান্ত গন্তব্য ঢাকার উদ্দেশে ডানা মেলবে। সবকিছু ঠিক থাকলে বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন আগামীর এই রাষ্ট্রনায়ক।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কেবল বিমানবন্দরেই নয়, পুরো আকাশপথ ও রানওয়েতেও নেওয়া হয়েছে নজিরবিহীন প্রস্তুতি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উচ্চপর্যায়ের এই যাত্রীর জন্য বিশেষ প্রটোকল নিশ্চিত করেছে। এদিকে ঢাকায় তার আগমন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিমানবন্দর থেকে কুড়িলের ৩০০ ফিট এলাকার বিশাল জনসমাবেশ এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া পর্যন্ত প্রতিটি রুট এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

তারেক রহমানের জন্য বিমানের এ-১ আসন নির্ধারণ

আপডেট সময় ১১:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫