ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

যুবদল নেতা হত্যা সুব্রত বাইনের মেয়ে খাদিজা আবারও রিমান্ডে

রাজধানীর হাতিরঝিল এলাকায় যুবদল নেতা আরিফ সিকদারকে গুলি করে হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনের দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ ডিসেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দিয়ে বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এই মামলার গুরুত্ব অনেক। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সঙ্গে আর কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তা উদ্‌ঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করে বলেন, এ ঘটনার সঙ্গে খাদিজা ইয়াসমিনের কোনো সরাসরি সম্পর্ক নেই।

আদালতের অনুমতি নিয়ে খাদিজা ইয়াসমিন নিজের ছোট সন্তানের কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমার বাবা অপরাধী হতে পারেন, কিন্তু তার জন্য আমাকে কেন শাস্তি দেওয়া হবে? আমার ছোট মেয়েটি একা হয়ে গেছে, সে প্রতিবেশীদের কাছে থাকছে। আমি চাকরি করে জীবন চালাই, কোনো অন্যায় করিনি।’

উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ এপ্রিল রাতে হাতিরঝিলের ‘দি ঝিল ক্যাফে’র সামনে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক নেতা আরিফ সিকদারকে গুলি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় সুব্রত বাইনের সহযোগীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়। গত ১৫ ডিসেম্বর কুমিল্লা কারাগারের সামনে থেকে খাদিজাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ১৮ ডিসেম্বর তাকে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

যুবদল নেতা হত্যা সুব্রত বাইনের মেয়ে খাদিজা আবারও রিমান্ডে

আপডেট সময় ০৭:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫