ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিস্ফোরক এক সেঞ্চুরিতে ১৮ ধাপ ওপরে শ্রেয়াস আইয়ার Logo পুত্রবধূর বিরুদ্ধে বালতির আঘাতে শাশুড়ির হত্যার অভিযোগ Logo ইরান যুদ্ধে ৮১ ফাইটার, ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র Logo পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ Logo মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি Logo বিদ্যুতের তার ‘চুরি’ করতে গিয়ে প্রাণ গেল যুবকের Logo বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড পেলেন মেসি! Logo শান্তিতে নোবেল: শেষ মুহূর্তের আলোচনায় সম্ভাব্য যারা Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার

শার্শায় ব্যবসায়ীকে ভয় দেখিয়ে ছিনতাই, আটক ২

যশোরের শার্শায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, একটি দেশিয় হাসুয়া ও একটি চাকু উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে দুই ছিনতাইকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম। 

আটক দুজন হলেন- গোঁড়পাড়া গ্রামের (সর্দারপাড়া) মৃত মকছেদ আলীর ছেলে সবুজ হোসেন (২৮) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে টিটু মিয়া (২৩)।

পুলিশ জানায়, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবার রহমান গত শনিবার রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে ফকিরতলা বিশ্বাসবাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর দুই ছিনতাইকারী তার পথ গতিরোধ করে।

এ সময় দেশিয় অস্ত্র হাসুয়া ও চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা। পরে খবর পেয়ে গোঁড়পাড়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া নগদ ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকুসহ সবুজ হোসেন ও টিটু মিয়াকে আটক করা হয়। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

বিস্ফোরক এক সেঞ্চুরিতে ১৮ ধাপ ওপরে শ্রেয়াস আইয়ার

শার্শায় ব্যবসায়ীকে ভয় দেখিয়ে ছিনতাই, আটক ২

আপডেট সময় ০২:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫