বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল নয়টার দিকে দেশটির আল খোর নামক এলাকায় রাস্তা পার হতে গেলে একটি ল্যান্ড ক্রুজার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন।

রিপন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রিপন সবার বড়।

কাতারে থাকা রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন বলেন, রিপন বাসা থেকে নাস্তা করতে বের হয়েছিল। এ সময় সে রাস্তা পার হতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে। তার মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com