বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওভারে ৫ উইকেট, আল-আমিনের বিশ্ব রেকর্ডে ভাগ ইন্দোনেশিয়ার ক্রিকেটারের

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ম্যাচে স্রেফ একটি ওভারই করলেন গেডে প্রিয়ান্দানা। তাতেই বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দিলেন ইন্দোনেশিয়ার এই ক্রিকেটার। ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ডের এমন এক পাতায় জায়গা করে নিলেন তিনি, যেখানে পা পড়েনি আর কারো।

বালিতে মঙ্গলবার কম্বোডিয়ার বিপক্ষে এক ওভারে এক রান দিয়ে পাঁচ শিকার ধরেন প্রিয়ান্দানা, আন্তর্জাতিক ক্রিকেটে যা বিশ্ব রেকর্ড। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়েই এই সংস্করণে ওভারে পাঁচ উইকেট নিতে পারেননি আর কেউ।

বিরল এই কীর্তি অবশ্য স্বীকৃতি টি-টোয়েন্টিতে আগেও দেখা গেছে দুই দফায়। সবার প্রথমে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েন আল-আমিন হোসেন। ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে ২ রান দিয়ে পাঁচ শিকার ধরেছিলেন বাংলাদেশের এই পেসার।

ওই ওভারের শেষ চার বলে নাজমুল হোসেন মিলন, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম জুনিয়র ও নাবিল সামাদকে ফেরান আল-আমিন। টি-টোয়েন্টিতে তখন সেটি ছিল ‘ডাবল হ্যাটট্রিকের’ দ্বিতীয় নজির।

আল-আমিনের পর ওভারে পাঁচ উইকেট নেন ভারতের আভিমন্যু মিঠুন। ২০১৯-২০ মৌসুমের সৈয়দ মুশতাক আলি ট্রফির সেমি-ফাইনালে হারিয়ানার পাঁচ ব্যাটসম্যানকে এক ওভারে ফেরান কার্নাটাকার হয়ে খেলা এই পেসার।

প্রিয়ান্দানার সৌজন্যে এবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দেখা গেল এমন কিছু। রান তাড়া করা কম্বোডিয়ার ইনিংসের ষোড়শ ওভারে বল হাতে নেন তিনি। প্রথম তিন বলে শাহ আবরার হুসাইন, নিরমালজিত সিং ও রাত্নায়েকের শিকার ধরে হ্যাটট্রিক পূর্ণ করে এই পেসার।

পরের বলটি হয় ডট। পঞ্চম ডেলিভারিতে মঙ্গদারা সোককে ফেরান প্রিয়ান্দানা। এরপর দেন একটি ওয়াইড। শেষ বলে ভান্নাকের স্টাম্প ভেঙে কম্বোডিয়ার ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি গড়েন বিশ্ব রেকর্ড।

প্রিয়ান্দানার নৈপুণ্যে কম্বোডিয়াকে ১০৭ রানে গুঁড়িয়ে ৬০ রানের জয় তুলে নেয় ইন্দোনেশিয়া। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৬৭ রান করে তারা। ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন প্রিয়ান্দানা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে ওভারে চার উইকেট নেওয়ার নজির দেখা গেছে ১৪ বার। আর চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি সাতবার। যার মধ্যে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার টানা চার বলে চার উইকেট স্মরণীয় হয়ে আছে। এবার সবাইকে ছাড়িয়ে গেলেন প্রিয়ান্দানা।

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com