ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

সোনারগাঁয়ে মার্কেটে আগুন, পুড়ল একাধিক দোকান ও গোডাউন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর থানা রোড এলাকায় অবস্থিত মোতালেব টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ করে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিনশেড দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। এ সময় দোকানিরা মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ না পাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সোনারগাঁ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, আমার গোডাউন পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে আমার প্রায় ৬ লাখ টাকার কাঠ মজুত ছিল। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

মার্কেটের মালিক মামুন মিয়া বলেন, এই আগুনে মার্কেটের একাধিক দোকান ও গোডাউন পুড়ে গেছে। অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ শাখার উপ-সহকারী পরিচালক ওসমান গনী বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।

এ সময় সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে নিরাপত্তা ও সহায়তামূলক কার্যক্রমে অংশ নেয়।

ওসি মহিববুল্লাহ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে থেকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

সোনারগাঁয়ে মার্কেটে আগুন, পুড়ল একাধিক দোকান ও গোডাউন

আপডেট সময় ০৭:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫