ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

খুলনার সার্জিক্যাল এলাকায় গুলিবিদ্ধ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদার (৩৭) বর্তমানে শঙ্কামুক্ত। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।

মোতালেব শিকদারের বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানাধীন পল্লীমঙ্গল স্কুল এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোতালেব শিকদারকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হারুন অর রশিদ বলেন, ‌‘গুলিটি তার বাম কানের চামড়া ভেদ করে বের হয়ে গেছে। খুলনা সিটি ইমেজিং সেন্টারে তার স্ক্যান করা হয়েছে। সেখানে গুলির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আহত মোতালেব মিয়া এখন শঙ্কামুক্ত।’

এ বিষয়ে খুলনা সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে তিনি শঙ্কামুক্ত। মূল ঘটনা উদঘাটনে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।’

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

আপডেট সময় ০৬:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫