ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে মর্যাদাপূর্ণ ‘কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সিলেন্স ক্লাস’ প্রদান করেছেন। রবিবার রিয়াদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয় বলে জানিয়েছে সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এসপিএ জানায়, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক এবং সহযোগিতা জোরদারে জেনারেল আসিম মুনিরের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে তাকে এই সম্মাননা দেওয়া হয়। রিয়াদ সফরকালে প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের সময় জেনারেল মুনির আনুষ্ঠানিকভাবে পদকটি গ্রহণ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সৌদি-পাকিস্তান সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যৌথ প্রচেষ্টার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে এসপিএ জানিয়েছে। 

সূত্র: আল-অ্যারাবিয়া

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব

আপডেট সময় ০১:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫