ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন পে স্কেলের গেজেট প্রকাশ বিলম্ব হচ্ছে যে কারণে Logo মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর Logo বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও! Logo টাকা জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহক, সিসিটিভিতে ধরা পড়ল ব্যাংক কর্মকর্তার টাকা সরানোর দৃশ্য Logo টানা ৩ দফা কমল সোনার দাম, ভরি কত Logo হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং Logo কঙ্গোর স্কুলে আগুন: পুড়ল ৩ শতাধিক বাড়ি, পদদলিত হয়ে নিহত ২৪ Logo সুস্থ থাকার ৭টি ঘরোয়া উপায় Logo অতিরিক্ত গরম তরল পানে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে তিন গুণ: গবেষণা Logo আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি

রুখে দাঁড়ানোর সময় এসেছে, অপশক্তিকে রুখে দিতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। আমার বয়স ৭৭। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।’

সোমবার ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শিরোনামে রাজধানীতে এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ এই প্রতিবাদ সভার আয়োজন করেছে।

মির্জা ফখরুল বলেন, ‌‘অত্যন্ত পরিষ্কার এখানে খুব কথা বলার কিছু নেই। আজ ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজ গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তাতে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্র, আজ সেই জায়গায় আঘাত এসেছে।’

তিনি বলেন, ‘তাই আমার অনুরোধ আপনাদের কাছে, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা এই বাংলাদেশকে সত্যি অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদের কাছে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে।

এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। আমি আপনাদের আহ্বান জানাবো শুধু এখানে এসে একটা প্রতিবাদ সভা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হোন, এই অপশক্তিকে রুখে দিতে হবে।’

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

নতুন পে স্কেলের গেজেট প্রকাশ বিলম্ব হচ্ছে যে কারণে

রুখে দাঁড়ানোর সময় এসেছে, অপশক্তিকে রুখে দিতে হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১২:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫