শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গুম-খুনের শিকারের দায় রাষ্ট্র এড়াতে পারে না : তারেক রহমান ‘জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে’ গত দেড় দশকে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা: নিরাপত্তা বাহিনীর জবাবে ১২ সন্ত্রাসী নিহত হাসপাতালে মাহমুদুর রহমান মান্না অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই: প্রেস সচিব ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা খালেদা জিয়া আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন: আসিফ নজরুল জামায়াত জোট ত্যাগ, ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালী এলাকায় মুখে মাস্ক পরে এসে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক নির্মাণ কর্মকর্তাকে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা।‎

‎রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় মহাখালীর টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে।‎

আহত নাজিমুদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে।‎

‎আহতের ছোট ভাই আজিম উদ্দিন জানান, নাজিমুদ্দিন মহাখালীতে নার্সিং ইনস্টিটিউটের নির্মানাধীন একটি ভবনের সাইট ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। বিকেলে হঠাৎই ৮-১০ জন সন্ত্রাসী মাস্ক পরে এসে একজন প্রকৌশলীকে খুঁজতেছিল। এসময় নাজিমুদ্দিনকে মারধর করে।

পরে হুমকি দিয়ে চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা নাজিমুদ্দিনকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাঁ-পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।‎

‎এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘মহাখালী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে গুলির ঘটনা ঘটেছে। আমরা কাজ করছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’‎

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com