ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন Logo নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক Logo মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সাবেক এমপি মিল্লাতের বাড়িতে ফের আগুন

পাকিস্তান অথবা খারেজি— আফগানিস্তানকে যে কোনো একটি বেছে নিতে হবে

পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বলেছেন, আফগানিস্তানকে হয় পাকিস্তান নয়ত খারেজি, যে কোনো একটিকেক বেছে নিতে হবে। তারা দুটির সঙ্গেই সম্পর্ক রাখতে পারবে না।

সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ রোববার (২১ ডিসেম্বর) জানিয়েছে, সেনাপ্রধান মুনির জাতীয় ওলামা এবং মাশায়েখ সম্মেলনে এমন মন্তব্য করেন। তিনি বলেন, যেসব সন্ত্রাসী বা ফিতনা আল খারেজি পাকিস্তানে হামলা চালাচ্ছে তার ৭০ শতাংশই আফগানিস্তান থেকে আসছে।

আফগান তালেবানের সহায়তায় এসব সন্ত্রাসী শিশু-নারীসহ পাকিস্তানের নির্দোষ বেসামরিক মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে।

তিনি বলেন, বিশ্বের কোনো ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছাড়া আর কারও জিহাদের ডাক দেওয়ার অধিকার নেই।

মহান আল্লাহ পাকিস্তানকে ইসলামের পবিত্রতমস্থানগুলোর অভিবাকত্ব দান করেছে বলেও মন্তব্য করেন তিনি। অসীম মুনির বলেন, মদিনা (সৌদি আরব) ও পাকিস্তানের মধ্যে গভীর সামঞ্জস্য রয়েছে।

দুটি রাষ্ট্রই কালিমার ওপর ভিত্তিকে করে পবিত্র রমজান মাসে প্রতিষ্ঠিত হয়েছে বলেও ওলামা ও মাশায়েখ সম্মেলনে জানান পাকিস্তানের সেনাপ্রধান।

অপরদিকে গত মে মাসে ভারতের বিরুদ্ধে চালানো অপরারেশন বুনইয়ান-উল-মারসুসের সময় আল্লাহর সাহায্য দেখতে পেয়েছেন তারা।

সূত্র: এআরওয়াই নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন

পাকিস্তান অথবা খারেজি— আফগানিস্তানকে যে কোনো একটি বেছে নিতে হবে

আপডেট সময় ০৬:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫