ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন থানা-পুলিশ পুড়ানো বলা ভাইরাল সমন্বয়ক মাহদী Logo প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে Logo গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০ Logo ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ Logo সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাট সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রামে বহুল আলোচিত তিনবিঘা করিডোর সংলগ্ন দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক বিএসএফ সদস্য বর্তমানে ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন।

সীমান্ত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে ভারতীয় ও বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি যৌথ দল সীমান্তে জড়ো হয়। এ সময় ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে।

ধাওয়ার একপর্যায়ে এক বিএসএফ সদস্য জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৩০০ গজ ভেতরে প্রবেশ করেন এবং স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন। এসময় টহলরত ৫১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

আঙ্গরপোতা ক্যাম্পের বিজিবির সুবেদার আইয়ুব আলী জানান, ওই বিএসএফ সদস্যকে আটক করে ক্যাম্পে রাখা হয়েছে।

এদিকে বারবার বিএসএফের অনুপ্রবেশ ও হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা অভিযোগ করে বলেন, ভারতবেষ্টিত হওয়ার কারণে বিএসএফ প্রায় উসকানিমূলক কর্মকাণ্ড করে। এর আগে ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে রাখার মতো ঘটনাও ঘটিয়েছে তারা।

এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লে. কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফ সদস্য আটকের বিষয়ে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চলছে। পতাকা বৈঠক বা আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

লালমনিরহাট সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক

আপডেট সময় ০৩:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫