ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

বসতঘর থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোণায় নিজ ঘর থেকে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) সকালে ১০টার দিকে তার নিজ বাড়ি নারিয়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম হেলাল উদ্দিন (৬০)। তিনি নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি নাড়িয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার।

পুলিশ পরিবার সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন ও তার স্ত্রী বেদেনা আক্তার গতকাল রাতে এক সঙ্গে ঘুমিয়ছিলেন। কিন্তু রোববার ভোররাতে স্ত্রী প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে যান। ফিরে এসে দেখেন তার স্বামী গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছেন।

এ অবস্থায় বেদেনা আক্তার চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা এসে ঘটনা দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, আজকে ভোররাতে কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার পর তারা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

আমি ও আমাদের পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছি, বিষয়টি আমরা তদন্ত করছি। পাশাপাশি সিআইডি এবং পিবিআই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আশা করছি ঘটনার মূল কারণ আমরা উদঘাটন করতে পারব। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরবর্তীতে পরিবারের মামলার পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

বসতঘর থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫