বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

শনিবার মেট্রোরেলের ২ স্টেশনে নিরাপত্তা জোরদার

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা ঘিরে রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিতব্য ওসমান গনি হাদির জানাজা নামাজ উপলক্ষে ফার্মগেট ও বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে এমরআরটি পুলিশ।
 
এতে বলা হয়, ওই এলাকায় কোনো ব্যক্তি ভারি বস্তা বা ব্যাগ বহনে বিশেষভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে, উক্ত এলাকায় জনসাধারণের জন্য ড্রোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
 
নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সচেতন নাগরিক হিসেবে এমআরটি পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com