মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে’ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে: মির্জা ফখরুল

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

প্রায় এক বছরের বেশি সময় ধরে সংঘটিত বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল লেখেন, হাদী নির্বাচনে প্রার্থী ছিলেন এবং জনগণের দুয়ারে দুয়ারে গিয়েছিলেন। নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে—এমন আশাবাদও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি হাদীর হত্যাকারীদের বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হলো জাতিকে ঐক্যবদ্ধ করা এবং একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। তিনি সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং অনতিবিলম্বে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করেন।

ভাঙচুরের ঘটনার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব। শহীদ হাদীর মৃত্যুতে শোকাহত জাতি যখন তার আত্মার মাগফিরাত কামনায় সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে, তখন ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যম, প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হীন হামলার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপির এই নেতা আরও বলেন, যারা দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর অপেক্ষায় থাকে, তারা এই দেশের শত্রু। সংকটকে পুঁজি করে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়। দুঃখভারাক্রান্ত এই মুহূর্তকে তারা সহিংসতায় রূপ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এসব ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

তবে প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে গিয়ে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই পোস্টটি আর পাওয়া যাচ্ছে না।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com