ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo পুলিশের ভেতর অস্বস্তি, দুই কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা Logo সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্য গুরুত্ব পেয়েছে Logo “শৃঙ্খলায় জিরো টলারেন্স: অপরাধ দমনে প্রধানমন্ত্রীর কড়া বার্তা” Logo গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo দেশীয় প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি তৈরি করছে ইরান Logo খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo নেতানিয়াহু ‘এক মিনিটও’ ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট Logo শীতের আগেই ধুলায় ধূসর ঢাকা, ভোগান্তিতে নগরবাসী Logo আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

ডেইলি স্টার কার্যালয়ে হামলা, আটকা পড়েছেন সংবাদকর্মীরা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর শাহবাগে চলমান বিক্ষোভের মধ্যে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এতে ভেতরে আটকা পড়েছেন সংবাদকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর ফার্মগেটে অবস্থিত পত্রিকাটির প্রধান কার্যালয়ে হামলা চালাতে দেখা গেছে।

ভবনটিতে আটকা পড়া ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম তার ফেসবুকে লিখেছেন, আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।

ডেইল স্টারের সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানান, আগুন দেওয়ার পর অনেকেই আটকা পড়েছেন। সবাই ছাদে গিয়ে উঠেছেন।

এর আগে, রাত ১২টার দিকে রাজধানীর কাওরানবাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্থিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। সেখানকার কাগজপত্র, কম্পিউটার নীচে ফেলে দেন। এ ছাড়া, কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছে। তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে না পারলেও হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছেন বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেইলি স্টার কার্যালয়ে হামলা, আটকা পড়েছেন সংবাদকর্মীরা

আপডেট সময় ০১:৫২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫