ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন Logo নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক Logo মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সাবেক এমপি মিল্লাতের বাড়িতে ফের আগুন

যান্ত্রিক ত্রুটি : ১৬০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

যান্ত্রিক ত্রুটির জেরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান। আজ বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে ঘটেছে এ ঘটনা।

এক প্রতিবেদনে ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, সৌদির বন্দরশহর জেদ্দা থেকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোঝিকোড় শহরের দিকে যাচ্ছিল। বিমানটিতে ১৬০ যাত্রী ছিলেন।

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, বিমান মাঝ আকাশে থাকার সময়েই সেটিতে যান্ত্রিক ত্রুটির আঁচ পেয়েছিলেন চালক। তবে এতে ঘাবড়ে না গিয়ে তিনি বিমান চালিয়ে যান এবং কোঝিগড়ের অনেক আগেই কোচির বিমান বন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

কোচিতে অবতরণের পর প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, বিমানটির ল্যান্ডিং গিয়ার এবং ডান দিকের টায়ারে সমস্যা ছিল।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের আগে ঠিকমতো পরীক্ষা করা হয়েছিল উড়োজাহজটি। তবে জেদ্দা বিমান বন্দর থেকে টেক অফ করার আগে রানওয়েতে বিমানের টায়ার এবং ল্যান্ডিং গিয়ারের সঙ্গে পাথর/কংক্রিট বা এইজাতীয় কোনো কিছুর আঘাত লেগেছিল।

বিমানের সব যাত্রী নিরাপদে আছেন এবং বিকল্প উড়োজাহাজের মাধ্যমে তাদের কোঝিগড় পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

সূত্র : দ্য হিন্দু

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন

যান্ত্রিক ত্রুটি : ১৬০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

আপডেট সময় ০৩:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫