ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা, কয়েকজন বাংলাদেশি আটক

বিনা অনুমতিতে সৌদি আরবের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১৭ ডিসেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস বলেছে, ‘এতদ্বারা সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা/হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথা প্রচারের জন্য স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশি আটক হয়েছেন মর্মে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অবহিত হয়েছে।’

এমতাবস্থায়, সম্মানিত প্রবাসী বাংলাদেশিদেরকে যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোন প্রকার সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সকল ধরণের অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

একইসঙ্গে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্যও সকলকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, সৌদি আরবের আইন অনুযায়ী, কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়া কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ, দলবদ্ধ প্রচারণা কিংবা সংশ্লিষ্ট কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এসব কর্মকাণ্ড স্থানীয় আইন লঙ্ঘনের শামিল এবং এতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা, কয়েকজন বাংলাদেশি আটক

আপডেট সময় ১১:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫