শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সপ্তাহ জুড়ে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে টানা সাতদিন ধরেই বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি।

তেঁতুলিয়া উপজেলাসহ জেলার আশপাশের এলাকায় টানা ৭ দিন জুড়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। এর আগে বৃহস্পতিবার চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। এরপর টানা সাতদিন ধরেই ৯ থেকে ১০ এর মধ্যেই ওঠানামা করছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ।

এদিকে কয়েকদিন ধরে ঘন কুয়াশা নেই। হিমালয় থেকে বেয়ে আসা বাতাসের কারণে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে কুয়াশা মুক্ত আকাশের ভোরেই সূর্যের দেখা মিলে। সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমে যায় শীতের তীব্রতা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়া এলাকায় টানা সাত দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। এরপর ৯ থেকে ১০ এর মধ্যেই তাপমাত্রা ওঠানামা করছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com