বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা সহায়তা আসছে, ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের ফের তিতাসে দুর্ঘটনা, রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ ময়মনসিংহে কুপিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা বার্নিকাটের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশ

ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা বাদ দেবেন জেলেনস্কি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

পশ্চিমারা যদি নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা বাদ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

২০২২ সালে রাশিয়া পূর্ণমাত্রার হামলা চালানোর আগে থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছিল ইউক্রেন। যুদ্ধ শুরুর পর এ আকাঙ্খা আরও ত্বরান্বিত হয়। তবে শেষ পর্যন্ত ইউক্রেন এ ইচ্ছা থেকে পিছু হটছে।

জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্রের দূত এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। এরপরই শোনা গেলো ন্যাটোতে যোগ দিতে ইউক্রেন আর জোরারোপ করছে না।

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত রোববার তার দূতদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এতে ট্রাম্পের দুই প্রধান দূত স্টিভ উইটকোফ এবং তার জামাতা জার্ড ক্রুসনার উপস্থিত ছিলেন।

বৈঠকে জেলেনস্কি বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো তাদের আইনি বাধ্যতামূলক নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে ইউক্রেন আর ন্যাটোতে যোগ দেবে না। ন্যাটোর আকাঙ্খা বাদ দেওয়াকে শান্তি আলোচনার একটি ছাড় হিসেবে অভিহিত করেছেন তিনি।

জেলেনস্কি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, “শুরু থেকেই ইউক্রেনের আকাঙ্খা ছিল ন্যাটোতে যোগ দেওয়ার; এগুলো হলো আসল নিরাপত্তা গ্যারান্টি। কিন্তু ইউরোপ ও যুক্তরাষ্ট্র এটিকে সমর্থন দেয়নি।”

সূত্র: আলজাজিরা

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com