সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ ৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত অন্ধকার গলি থেকে গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’ শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াতের হট্টগোল, স্পিকারের রুলিং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ হাজারই নারী: স্বাস্থ্যমন্ত্রী

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারসহ তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি চলছে। এতে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে হাইকোর্ট মোড় সংলগ্ন স্থানে আন্দোলনকারীদের থামিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিজিবি, পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ডাকসুর নেতারা অবস্থান করছেন হাইকোর্ট মোড়ে।

এদিকে, ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেছেন বলে জানা গেছে।

এদিকে, জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান করছেন। তারাও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজ ও পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য বলছে, দুপুর ২টা ২০ মিনিটে গুলি করার শব্দ শোনা যায়।

এর কয়েক সেকেন্ড পর মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ বলছে, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনি এ সময় রিকশায় করে যাচ্ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com