ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদিদের হানুক্কা উৎসবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত দুই ব্যক্তি বাবা ও ছেলে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী নাভিদ আকরাম এবং তার ৫০ বছর বয়সী বাবা রবিবার সন্ধ্যায় বন্ডি বিচে ‘হানুক্কা বাই দ্য সি’ অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালান। এতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।

ড্রোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, এক হামলাকারী পথচারী সেতু থেকে গুলি চালাচ্ছিলেন। পুলিশের গুলিতে আঘাত পেয়ে তিনি নিচে পড়ে যান। অপর হামলাকারী তখনো নিচে দাঁড়িয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালাতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ক্যাম্পবেল প্যারেডে গাড়ি থামিয়ে প্রায় ১০ মিনিট ধরে অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়েন। এতে উৎসবে অংশ নেওয়া পরিবার, শিশু ও পর্যটকরা হতাহত হন।

নাভিদ আকরাম সিডনির বনিরিগ এলাকার বাসিন্দা। হামলার আগে তিনি তার মাকে জানান, মাছ ধরতে যাচ্ছেন। তারপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বাবা ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন।

হামলায় আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিডনির শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ব্রিটিশ বংশোদ্ভূত রাব্বি এলি শ্ল্যাঙ্গারও রয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, অস্ট্রেলিয়ায় ঘৃণা, সহিংসতা ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। এই হামলার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা হবে।

অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, হামলাকারীদের একজন আগে তাদের নজরে থাকলেও তাৎক্ষণিক হুমকি হিসেবে চিহ্নিত ছিলেন না।

সূত্র: ডেইলি মেইল

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬

আপডেট সময় ১০:৫৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫