ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০ Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস

ছয় বছরের লিভ ইন, দুই সন্তান জন্মের পর প্রেমিকাকে বিয়ে অর্জুন রামপালের

মডেল মেহর জেসিয়ার সঙ্গে দুই দশকের সংসার ভেঙে গেলে আর বিয়ে করেননি বলিউড তারকা অর্জুন রামপাল। তাই বলে একা নেই। পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে ছয় বছর ধরে লিভ ইন করছেন। রয়েছে দুই সন্তান। এবার দিলেন বিয়ের খবর।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়া চক্রবর্তীর পডকাস্টে হাজির হন অর্জুন ও গ্যাব্রিয়েলা। সেখানে সম্পর্ক নিয়ে কথা বলছিলেন তারা। এক পর্যায়ে গ্যাব্রিয়েলা বলেন, “আমরা এখনও বিবাহিত নই। কিন্তু কে-ই বা বলতে পারে ভবিষ্যতে কী হতে পারে?”

এ সময় সঙ্গে সঙ্গে অর্জুন রিয়াকে বলেন, “আমাদের বাগদান হয়ে গেছে। তোমার অনুষ্ঠানেই প্রথম বললাম এই কথাটা।”এভাবেই বিয়ে সম্পর্কে তথ্য দিয়েছেন অভিনেতা।

২০১৮ সালে হৃদয়ঘটিত সম্পর্কে জড়ান অর্জুন-গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে দাম্পত্য জীবনে ইতি টানেন তিনি। প্রথম স্ত্রীর সঙ্গে লেনাদেনা চুকানোর কয়েক মাস পরই অর্জুন ও গ্যাব্রিয়েলার কোলে আসে তাদের প্রথম সন্তান অ্যারিক। তার তিন বছর পর দ্বিতীয় সন্তান আসে এ জুটির ঘরে। তবে কাগজে কলমে বাঁধা ছিলেন না এতদিন। এবার সে পথে হাঁটছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ধুরন্ধর সিনেমা। এতে অভিনয় করেছেন অর্জুন। অল্প সময়ের জন্য দেখা গেলেও প্রশংসিত হয়েছেন অভিনেতা। এরইমধ্যে অনুরাগীদের দিলেন আরও এক সুখবর।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

ছয় বছরের লিভ ইন, দুই সন্তান জন্মের পর প্রেমিকাকে বিয়ে অর্জুন রামপালের

আপডেট সময় ১১:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫