শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্ককে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

‘জুলাই রেবেলস’ সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ২

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

‘জুলাই রেবেলস’ সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো.মাসুম ও মো.ফাহিম খান। 

রোববার (১৪ ডিসেম্বর) ভোরে দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতাল পাঠানো হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

তিনি বলেন, হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে আজ ভোর সাড়ে ৫টায় রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com