শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনার পথে বিএনপির দুই নেতা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

স্থায়ী কমিটির দুই সদস্য হলেন সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাক্ষাতে জাতীয় রাজনীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সমসাময়িক ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এমএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com