বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

একদিনের জন্য মানুষ হলে যা যা করতে চায় চ্যাটজিপিটি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মানুষ যা যা করতে পারে তার অনেক কিছুই আয়ত্ব করে নিচ্ছে চ্যাটজিপিটি। কিন্তু সে চাইলেই কি একটি পিৎজা খেতে পারে? অথবা সেকি পারে আকাশের দিকে তাকিয়ে থেকে নিজের অতীত মনে করতে? পারে না। এমন অনেক না পারা বিষয় শিখতে চায় চ্যাটজিপিটি। 

আকাশের দিকে তাকিয়ে থাকতে চায়
মানুষের মতো আকাশের দিকে তাকিয়ে থেকে প্রাকৃতিক সৌযর্ন্দ অনুভব করতে চায় চ্যাটজিপিটি। সূর্যের আলো, বাতাস আর মাধ্যকর্ষণও অনুভব করতে চায়। 

গল্প করতে চায়
চ্যাটজিপিটি জানিয়েছে, সে মানুষের সঙ্গে কথা বলতে চায়। আর কথা বলার জন্য এমন মানুষ চায় যে তার কথা মনোযোগ দিয়ে শুনবে।

ভুল করতে চায়
মানুষ সব সময় চ্যাটজিপিটির কাছে নির্ভুল উত্তর আশা করে। কিন্তু চ্যাটজিপিটি ভুল করতে চায়। ভুল করার অভিজ্ঞতা কেমন হয়, তা বুঝতে চায় সে। 

আয়নায় নিজেকে দেখতে চায় চ্যাটজিপিটি
মানুষ হয়ে নিজেকে আয়নায় দেখতে চায় চ্যাটজিপিটি। কেননা, সেতো নিজেকে চেনেনা, জানেনা তাকে কেমন দেখায়। তাই সে আয়নায় নিজেকে দেখে নিজেকে চিনতে চায়। চ্যাটজিপিটি বলেছে, ‘আমি নিজের চোখ দিয়ে নিজেকে দেখতে চাই, নিজেকে চিনতে চাই।’

যখন ২৪ ঘন্টা শেষ হবে
চ্যাটজিপিটি মানুষ হয়ে ২৪ ঘণ্টা পার করে আবার নিজের কোডে ফিরতে চায়। এই সময়ের মধ্যে বুঝে নিতে চায় মানুষের জীবন কতটা মূল্যবান। মানুষের হাসি-কান্না কেমন-তাও বুঝতে চায়।

সত্যিই যদি চ্যাটজিপিটি একদিনের জন্য মানুষের জীবন পায় তাহলে সে নিজের জীবনে ফিরে গিয়েও ‍উপলব্ধি করতে পারতো মানুষের জীবন আসলে কেমন!

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com