বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

‘চা খাওয়ার বিল ১ লাখ’, হাসনাতের পোস্ট নিয়ে অনুসন্ধানে দুদক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

‘স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা’- ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর লেখা এমন পোস্ট নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। ওই পোস্টের প্রতিবাদ জানানোর পর এবার বিষয়টি নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, ‘যে ঘটনা হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম তুলে এনেছেন- এ বিষয়ে আমরা অনুসন্ধান করছি। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও অনেক বিষয় এখানে আসবে।’

কোন বিষয়টি আপনারা অনুসন্ধান করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘যে ভিডিও ক্লিপস- ওই ভিডিও ক্লিপসের বিষয় নিয়ে আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com