ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইতালির ক্লাব সেস্ত্রি লেভান্তেতে যোগ দিলেন বাংলাদেশের ফাহামিদুল Logo সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক রেকর্ড বাংলাদেশের Logo নির্বাচনী উৎসবে মেতেছে ঠাকুরগাঁও, প্রচারণা তুঙ্গে Logo মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু Logo পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংক ঘেরাও সাবেক কর্মীদের Logo বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে Logo হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ ফের গ্রেপ্তার Logo দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ Logo মারুবেনি করপোরেশনকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর Logo দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় জবিতে ৬ দিনের ছুটি

২৯তম বিসিএস পরীক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত

২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রায় ১৩ মাস পর নন-ক্যাডারে উত্তীর্ণ ২১ জনকে নিয়মবহির্ভূত ক্যাডারভুক্ত করে নিয়োগের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ জুন) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও গেজেট বিজ্ঞপ্তির প্রায় ১৩ মাস পর নিয়মবহির্ভূতভাবে নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ ও নিয়োগের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নিয়োগপ্রাপ্ত ২১ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের ৫ জন, আনসার ক্যাডারে একজন, শুল্ক ও আবগারি ক্যাডার চারজন, ইকোনমিক ক্যাডারে দুই জন, পরিবার পরিকল্পনা দুই জন, পররাষ্ট্র ক্যাডারে একজন, পুলিশ ক্যাডারে দুই জন, কর ক্যাডার তিন জন, সাধারণ শিক্ষা ক্যাডারে একজন রয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, ২৯তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দীর্ঘ ১৩ মাস পর পিএসসি কর্তৃক নন-ক্যাডার পদে একদল প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়, যা প্রশাসনিক ও আইনি দিক থেকে নিয়মবহির্ভূত ও বিতর্কিত পদক্ষেপ হিসেবে সমালোচিত হয়।

২৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০০৮ সালে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশ পায় ২০১১ সালের মার্চ মাসে। তবে বিস্ময়করভাবে ১৩ মাস পরে ২০১২ সালের মাঝামাঝি সময়ে পিএসসি অতিরিক্ত কিছু প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে।

বাংলা৭১নিউজ/এআরকে

Tag :

ইতালির ক্লাব সেস্ত্রি লেভান্তেতে যোগ দিলেন বাংলাদেশের ফাহামিদুল

২৯তম বিসিএস পরীক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত

আপডেট সময় ০৪:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫