ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

মাদকবিরোধী দিবসে ৪৬ বিজিবির নানা কর্মসূচি

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবসটি উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বার্তা সম্বলিত লিফলেট বিতরণ, প্রধান গেট এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এ ছাড়াও ব্যাটালিয়নের আওতাধীন কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী প্রতিটি কোম্পানি ও বিওপিতে স্থানীয় জনগণের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় শহীদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান পাবলিক হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া। 

তিনি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সীমান্তে মাদক চোরাচালান রোধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতিতে কাজ করবে বিজিবি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী

মাদকবিরোধী দিবসে ৪৬ বিজিবির নানা কর্মসূচি

আপডেট সময় ০২:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫