ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

মেহেরপুর সীমান্তে আবারও নারী শিশুসহ ৮ জন পুশ-ইন

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্ত দিয়ে ২ শিশুসহ ৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৬টার সময় রংমহল সীমান্তের ১৩৭নং মেইন পিলার বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

পুশ‌-ইন হওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ইশাহাক মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৩৫), নড়াইল জেলা শহরের বরগাত গ্রামের টুটুল মোল্লার স্ত্রী আবেজান (৩২), জামালপুর জেলার ইসলামপুর থানার কান্দার চর গ্রামের মোজাম্মেলের মেয়ে আকলিমা খাতুন (২১), খুলনা জেলার দেবপা সরকারের স্ত্রী নাসিমা তালুকদার (২৪) (বাক প্রতিবন্ধী), ছেলে রহিম (৪) ও রোহান (৩), ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মুখী গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে টিটু মিয়া (৪৫) এবং খুলনা জেলার দৌলতপুর থানার আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম।

রংমহল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাসার জানান, সকালে মেহেরপুর জেলায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনে গাংনী উপজেলাধীন কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্ত মেইন পিলার ১৩৭ দিয়ে ৮ জন ভারতে অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দিগলকান্তি বিএসএফ সদস্যরা পুশ‌-ইন করে।

কাথুলী বিওপির বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় রংমহল সীমান্তে মেইন পিলার ১৩৭ হতে বাংলাদেশের অভ্যন্তরে ১০০ গজ ভেতরে পুশ-ইন হওয়া ৮ জন ব্যক্তিদের আটক করে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, সীমান্তে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য, এই নিয়ে গত দেড় মাসে জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৭৯ জন নারী, পুরুষ ও শিশুসহ বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে বিএসএফ।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী

মেহেরপুর সীমান্তে আবারও নারী শিশুসহ ৮ জন পুশ-ইন

আপডেট সময় ১২:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫