বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘ যুদ্ধবিরতি (ইরান ও ইসরায়েলের মধ্যে) এখন কার্যকর হয়েছে। দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।’ নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা লিখেন ট্রাম্প। খবর বিবিসির।

ইসরায়েল ও ইরানের গণমাধ্যমেও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এরপর সামাজিক মাধ্যমে জানান, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’

তবে আজ মঙ্গলবার ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলেছে। ইসরায়েলের হামলায় ইরানে এক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন তিনজন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com