ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বল্প সময়ে জনগণের চাহিদা পূরণ করা সম্ভব নয়: পরিকল্পনা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের মেয়াদ রয়েছে আর মাত্র পাঁচ থেকে ছয় মাস। এই স্বল্প সময়ের মধ্যে দেশের সব জনগণের চাহিদা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (২৩ জুন) ‘বিউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট ২০২৫’ এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে দীর্ঘমেয়াদে দেশের অগ্রগতি সম্ভব নয়। আমাদের মূল শক্তি হতে হবে মানবসম্পদ।

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে প্রশিক্ষণ দেওয়া জরুরি। কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে এই প্রযুক্তির জ্ঞান অপরিহার্য।

তিনি বলেন, যেসব দেশ এআইতে এগিয়ে থাকবে, ভবিষ্যতে তারাই বিশ্বে নেতৃত্ব দেবে, আধিপত্য প্রতিষ্ঠা করবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আপডেট সময় ০১:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫