রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী

বেনাপোল সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

যশোর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে দুদিন অভিযান চালিয়ে ৩৫ লাখ ৮৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। এসময় তিনজনকে আটক করা হয়।

তারা হলেন বেনাপোল পোর্ট থানার খালিদ হোসেন (১৭), একই থানার মিলন হোসেন (৪৫) ও যশোরের চৌগাছা থানার আমিনুর রহমান (৩০)।

বিজিবি জানায়, শুক্র ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্ট, শাহাজাদপুর ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি।

এসময় ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, শাড়ি, থ্রি-পিস, কম্বল, জালনোট, ল্যাপটপ, মোবাইল, ওষুধ, বিভিন্ন প্রকার খাদ্য ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। এসব মালামালের মূল্য ৩৫ লাখ ৮৭ হাজার ১০০ টাকা।

এরমধ্যে শুক্রবার ১৭ লাখ ৬৪ হাজার ৬০০ টাকার মালামালসহ দুই চোরকারবারীকে আটক করা হয়। আর শনিবার ১৮ লাখ ২২ হাজার ৫০০ টাকার পণ্যসহ আটক করা হয় আরেকজনকে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচারচক্রকে আটকে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com