রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী

শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ ওএসডি হচ্ছেন

শরীয়তপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করার প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রোববারের মধ্যেই তাকে ওএসডি করা হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক অ্যাকাউন্টে ডিসি আশরাফের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন। একই সময় একটি টেলিগ্রাম চ্যানেলে ৫৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়—ডিসি আশরাফ শার্টের বোতাম খোলা অবস্থায় ওই নারীর সঙ্গে অসংযত আচরণ করছেন।

জাওয়াদ নির্ঝরের দাবি অনুযায়ী, ভিডিও ও ছবিগুলো নিজেই ধারণ করেন জেলা প্রশাসক। ওই নারীকে তিনি বিয়ের আশ্বাস দিলেও পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে উল্টো তাকে হুমকি দেন বলেও অভিযোগ উঠে এসেছে।

এ ঘটনায় সামাজিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শরীয়তপুরসহ দেশের বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

উল্লেখ্য, মোহাম্মদ আশরাফ উদ্দিন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের ৫ আগস্ট তিনি শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ আগে থেকেই ছিল বলে জানা গেছে।

জনপ্রশাসনের শৃঙ্খলা বজায় রাখতে এবং ঘটনাটির গুরুত্ব বিবেচনায় নিয়েই আশরাফ উদ্দিনকে ওএসডি করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com