ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিক্ষুব্ধ সাগর, উপকূলে শঙ্কার ছায়া: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ Logo অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন Logo ‘আলো আসবেই’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক Logo সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার Logo আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন Logo নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক Logo মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২

হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আদালত অবমাননা মামলার স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, গত ৩ জুন এই মামলার শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। মামলার আরেক আসামি হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০)।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একটি অনলাইন অডিওতে ছড়িয়ে পড়া ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যের জন্য শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

গত ৩০ এপ্রিল এক শুনানিতে দুই আসামিকে ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত তারিখে তারা সশরীরে উপস্থিত হননি বা আইনজীবীর মাধ্যমেও কোনো ব্যাখ্যা দেননি।

সেদিন ট্রাইব্যুনাল দুই আসামিকে অভিযোগের বিষয়ে জবাব দিতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পরদিন দুটি সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে তাদের তিন জুন ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়েছিল।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিক্ষুব্ধ সাগর, উপকূলে শঙ্কার ছায়া: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’

হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

আপডেট সময় ০২:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫