বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

যশোরে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু

যশোর প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯জুন) ভোরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউসুফ (৪৫) নামে ওই ব্যক্তি। তথ্য নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন।

ইউসুফ মনিরামপুর উপজেলার মাহমুদ কাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ইউসুফ কিডনির সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরা র্যাপিড এন্টিজেন পরীক্ষার পরামর্শ দেন।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা বুধবার (১৮ জুন) দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। প্রতিবেদনে রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকরা রোগীর করোনার ট্রিটমেন্ট শুরু করার আগেই বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে তিনি মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসেন শাফায়েত বলেন, আইসিইউর দায়িত্বে থাকা ডাক্তার ওভার ফোনে করোনা পজিটিভের মৃত্যুর তথ্য জানিয়েছেন। এ নিয়ে হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com