রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে যুবলীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে (৫৮) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) সকালে দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশনের সময় তাকে আটকে দেয় পুলিশ। এরপরই তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার জুবায়ের ইসলাম রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভাধীন সাদিপুর গ্রামের আবু বক্করের ছেলে। তিনি তানোর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ মুহম্মদ তিতুমীর বলেন, ব্লকলিস্ট তালিকায় নাম থাকায় তানোর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে তানোর থানায় দুটি মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তাদের নিকট হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com