সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়াও নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাতটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) এবং একই উপজেলার মোতালেব হোসেন (৩৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল।

 

তিনি জানান, সকালে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ী অভিমুখে যাচ্ছিল মোটরসাইকেলটি। পথে ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা রঙের একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোতালেব হোসেনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোটরসাইকেলের চালক সাজু ইসলাম।

এদিকে সোমবার (১৬ জুন) রাত ১টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-বাজিতপুর ব্রিজের পূর্ব পার্শ্বে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক আলম মিয়া (২৮) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আলম মিয়া পার্বতীপুর উপজেলার চন্ডিপুর প্রধানপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com