রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ, এবার সেই হেলপার গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় বাসচালকের পর এবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত হেলপার লিটন মিয়াকে (২৬)। 

সোমবার (১৬ জুন) দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারের পর লিটনকে সিলেট র‍্যাব কার্যালয়ে নেওয়া হয় এবং মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এর আগে, রবিবার (১৫ জুন) রাতে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় চলন্ত বাসে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী তরুণী বানিয়াচং উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার তেজগাঁওয়ে থাকেন এবং ঢাকার ওরিয়েন্টাল কলেজের শিক্ষার্থী। 

তিনি ‘বিলাশ পরিবহন’-এ করে ফার্মগেট থেকে সিলেট আসেন। এরপর দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ‘মা এন্টারপ্রাইজ’ বাসে উঠেন। বাসটি শেরপুর এলাকায় পৌঁছালে যাত্রীরা নেমে যান। এরপর বাসচালক ও হেলপার মিলে একা পেয়ে ছাত্রীটিকে পালাক্রমে ধর্ষণ করে। 

আউশকান্দি এলাকায় পৌঁছালে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। রাত ১২টার দিকে চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।

পরে সোমবার সকালে ভুক্তভোগী নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় বাসচালক ও হেলপারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।  খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলেন। 

সোমবার বিকেলে অভিযুক্ত চালককে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই পাশবিক ঘটনার পর হবিগঞ্জসহ পুরো জেলায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জনমনে দেখা দিয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com