রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামের ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি এলাকার উদ্ভাবক মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছে বিএনপির সহযোগী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’। ড্রোন প্রযুক্তিতে ব্যক্তিগত উদ্যোগে কাজ করে আলোচনায় আসা এই তরুণের বাড়িতে সোমবার (১৬ জুন) দুপুরে এক প্রতিনিধি দল যান।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি আশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা তার হাতে তুলে দেন সংগঠনের আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এসময় তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ভবিষ্যতে কারিগরি দক্ষতা বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com