রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ব্যাগে মিললো সাড়ে ৩ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের ময়লা কাপড়ের ব্যাগে ৩ লাখ ৫৯ হাজার ৫২ টাকা পাওয়া গেছে। শনিবার (১৪ জুন) বিকেলে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পোস্ট অফিস মোড় এলাকায় গোসল করার সময় তার ব্যাগ তল্লাশি করলে ওই টাকা পাওয়া যায়। পরে পুলিশ টাকাসহ ওই বৃদ্ধকে নিজেদের জিম্মায় নেয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল গনি নামে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধকে শহীদ ডা. জিকরুল হক সড়ক, পুলিশ ক্লাব ও পোস্ট অফিস মোড় এলাকায় দীর্ঘদিন ধরে দেখা যায়। কারও কাছে তিনি কখনো টাকা চান না।

লোকজন এমনিতেই তাকে টাকা ও খাবার দিত। স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য ওই বৃদ্ধকে গোসল করানোর উদ্যোগ নেয়। পোশাক খুলতে গিয়ে তার শার্টের হাতা, কলার ও কাপড়ের ব্যাগে থাকা ওই টাকা পাওয়া যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে তার নাম আব্দুল গনি বলে জানা গেছে। তার কাছ থেকে পাওয়া টাকাগুলো পুলিশের জিম্মায় রাখা হয়েছে। তার নিকট আত্মীয়-স্বজনদের খোঁজা হচ্ছে। পেলে টাকাগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com