ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত Logo ৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায় পৌঁছে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য Logo শিক্ষার্থীর ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী Logo নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ তিনজনের যাবজ্জীবন Logo ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় শুরু হয়েছে ‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন’ Logo কম বয়সী পুরুষের প্রেমে মজেছিলেন যেসব অভিনেত্রী Logo বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব Logo ‘পান মশলার বিজ্ঞাপন করি না’ মন্তব্যের পর ভাইরাল সানির মাদকের বিজ্ঞাপন Logo ন্যাড়া মাথায় মন্দিরে বলিউড অভিনেত্রী নয়নতারা, ভিডিও ভাইরাল

মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, বহু হতাহতের আশঙ্কা

মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে এ ঘটনায় অন্তত দু’জন নিহত ও ১৯ জন আহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

ইসরায়েলের জরুরি পরিষেবার মুখপাত্র চ্যানেল ১২ নিউজকে জানিয়েছেন, শনিবার সকালে মধ্য ইসরায়েলের আবাসিক ভবনগুলোতে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে দু’জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহত সবাইকে শামির মেডিকেল সেন্টার এবং উলফসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলিদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরে চিকিৎসকদের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় ভোরে মধ্য ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত এবং অনেক বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতে দু’জন ভবনে আটকা পড়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

এদিকে, এখন পর্যন্ত পাঁচ দফা ইরানি হামলায় ইসরায়েলে অন্তত তিনজন নিহত ও ৭০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

দেশটির  প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বেসামরিক নাগরিকরা বোমা আশ্রয়কেন্দ্র ছেড়ে যেতে পারেন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আশ্রয়কেন্দ্রে কাছাকাছি থাকতে হবে। 

সূত্র: টাইমস অব ইসরায়েল

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত

মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, বহু হতাহতের আশঙ্কা

আপডেট সময় ০২:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫