বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

ভারতে ছাত্রাবাসের ওপর প্লেন বিধ্বস্ত, মৃতের সংখ্যা বেড়ে ২৯০

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২৯০ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উড্ডয়নের পরপরই লন্ডনগামী ফ্লাইট এআই১৭১ একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে।

বিধ্বস্ত হওয়ার সময় প্লেনের পেছনের অংশ (টেইল) একটি ভবনের ভেতরে ঢুকে যায়, যার ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। নিহতদের মধ্যে প্লেনের যাত্রীদের পাশাপাশি ছাত্রাবাসে থাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীও রয়েছেন।

বেঁচে থাকা একমাত্র যাত্রী: বিশ্বাস কুমার রমেশ

এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে, ফ্লাইটে থাকা ২৪২ আরোহীর মধ্যে মাত্র একজন বেঁচে আছেন। তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক – বিশ্বাস কুমার রমেশ।

বিশ্বাসের পরিবার জানিয়েছে, তিনি হাসপাতালে ভর্তির পর যুক্তরাজ্যে থাকা স্বজনদের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন তিনি ভালো আছেন। তার ভাই একই ফ্লাইটে ছিলেন, যিনি প্রাণ হারিয়েছেন।

ভাইরাল ফুটেজে দেখা গেছে, বিশ্বাস কুমার রমেশ ধ্বংসস্তূপ থেকে পায়ে হেঁটেই বেরিয়ে আসছেন।

দুর্ঘটনার প্রতিক্রিয়া ও তদন্ত

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এই মডেলের প্লেনে এটিই প্রথম বড় দুর্ঘটনা।

ভারতের প্লেন দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) এই ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে তদন্তে সহায়তার জন্য।

 

সূত্র: ইউএনবি

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com