ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

হজ পালন শেষে দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি

হজপালন শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৫ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ১১ হাজার ৬২২ জন রয়েছেন। 

শুক্রবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৩৩টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২ হাজার ৯০৮ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৭৫২ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৩টি ফ্লাইটে ৫ হাজার ২১৭ জন হাজি দেশে ফিরেছেন।  

এদিকে চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ২৬ বাংলাদেশি মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও তিনজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৭ জন, মদিনায় ৮ জন ও আরাফায় ১ জন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা

হজ পালন শেষে দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি

আপডেট সময় ০১:১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫