বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

সরকারি-বেসরকারি কলেজ খুলবে রোববার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোয় পবিত্র ঈদুল আজহার ছুটি বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এদিন থেকেই ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। এবার সরকারি ও বেসরকারি কলেজগুলোয় ১০ দিনের ছুটি ছিল। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিল ৩ জুন। বৃহস্পতিবার এ ছুটি শেষ হয়। ছুটি শেষে সাপ্তাহিক বন্ধের দিন পড়ায় ছুটির আওতা আরও দুদিন বেড়েছে। ফলে রোববার থেকে সরকারি-বেসরকারি কলেজ পুরোদমে চালু হবে।

এদিকে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আরও দেরিতে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। ঈদের ছুটি শেষে এখন চলবে গরমের ছুটি।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় ২৪ জুন, মাধ্যমিক বিদ্যালয় ২২ জুন, মাদ্রাসা ২৬ জুন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২২ জুন খুলে দেওয়া হবে। তবে ছুটি শেষে সাপ্তাহিক বন্ধ পড়লে সেক্ষেত্রে আরও দুদিন পর প্রতিষ্ঠানগুলোয় ক্লাসসহ সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com