ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ঝাঁপ দেয়া যাত্রীকে জীবিত উদ্ধার, দাবি রিপোর্টে

ভারতের গুজরাটে উড়োজাহাজ দুর্ঘটনায় এক যাত্রী প্রাণে বেঁচে গেছেন বলে দাবি করেছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, পুলিশ তাঁকে খুঁজে পেয়েছেন। জীবিত উদ্ধার ১১এ আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে যাওয়া ওই যাত্রীর নাম রমেশ বিশ্বাসকুমার বুচারভাদা। তিনি বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের ১১এ-সিটে বসেছিলেন। ৩৮ বছরের রমেশ ঘটনার সময় উড়োজাহাজটি থেকে ঝাঁপ দেন।

এদিকে, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আহত রমেশ দুর্ঘটনাস্থল থেকে হেঁটে যাচ্ছেন।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে যান ভারতের অসামরিক উড়োজাহাজ পরিবহন মন্ত্রী কে রামমোহন নায়ডু। তিনি জানিয়েছেন, উড়োজাহাজটির সকল আরোহীই দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঠিক তার পরেই সংবাদ সংস্থা এএনআই আহমেদাবাদের সিপিকে উদ্ধৃত করে জানিয়েছে, এ ঘটনায় প্রাণে বেঁচেছেন একজনই।

সিপি দাবি করেন, সব মিলিয়ে কতজনের মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। যেহেতু লোকালয়ে উড়োজাহাজটি ভেঙে পড়েছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র : ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ভারতে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ঝাঁপ দেয়া যাত্রীকে জীবিত উদ্ধার, দাবি রিপোর্টে

আপডেট সময় ০৯:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫