ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত-যুক্তরাষ্ট্রের চারদিনের রুদ্ধদ্বার আলোচনা শেষ

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে চারদিনের আলোচনা শেষ হয়েছে। ভারতের সরকারি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু কৃষিপণ্য ও শিল্পসামগ্রী যাতে ভারতের বাজারে ঢুকতে পারে তার জন্য শুল্ক কমানো এবং শুল্কের বাইরে অন্য বাধা শিথিল করা নিয়েই মূলত কথা হয়েছে।

দুই দেশের স্বার্থে একটি চুক্তির কাজে এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হবে। 

ভারত ও আমেরিকার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের এই বৈঠক ছিল রুদ্ধদ্বার। ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন রাজেশ আগরওয়াল, তার সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। দুই পক্ষই কাস্টমস ব্যবস্থায় উন্নতি ও বাণিজ্য সহযোগিতার ওপর জোর দিয়েছে।

সূত্র জানিয়েছে, আলোচনা চলবে। যত তাড়াতাড়ি সম্ভব দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করা হবে। এই মাসের শেষের মধ্যে দুই দেশ অন্তর্বর্তী চুক্তি করতে চাইছে। 

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এখন সুইজারল্যান্ডে আছেন, সেখানে তিনি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলছেন।

তিনি জানিয়েছেন, ভারত আগে যে সব সমস্যা অপেক্ষাকৃত সরল তা মেটাতে চাইছে। তারপর জটিল সমস্যা নিয়ে আলোচনা হবে। সেপ্টেম্বর বা অক্টোবরে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে। 

ভারত অনুরোধ করেছিল, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে ১০ শতাংশ প্রাথমিক শুল্ক বসিয়েছেন, তা প্রত্যাহার করে নিতে। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, যুক্তরাজ্যের সঙ্গে সম্প্রতি যে চুক্তি হয়েছে, তাতেও ১০ শতাংশ শুল্ক রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ভারত-যুক্তরাষ্ট্রের চারদিনের রুদ্ধদ্বার আলোচনা শেষ

আপডেট সময় ০২:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫